Type Here to Get Search Results !

ক্লাস ২ বর্ণমালার উচ্চারণ এবং বাচ্ছিম

ক্লাস ২ বর্ণমালার উচ্চারণ এবং বাচ্ছিম 

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আসসালামু আয়ালাইকুম আশাকরি সবাই ভালো আছেন। আজকে আপনাদের শিখাব,

# ব্যঞ্জনবর্ণের উচ্চারণ:- 

# স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের ব্যবহার:-

# বাচ্ছিম কাকে বলে?

# বাচ্ছিমের উচ্চারণ.... ইত্যাদি। 




** স্বরবর্ণের উচ্চারণ যেমন লেখা আছে তেমনই হবে   

তবে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ কিছুটা ভিন্ন হয় যেমন,

• ㄱ = গিয়ক শব্দের শুরুতে বসলে খ হয় যেমন,

                    가수= খাসু অর্থ গায়ক।

• ㄱ = গিয়ক শব্দের মাঝে ও শেষে বসলে গ হয়                           যেমন, 아기 = আগি অর্থ শিশু।

• ㄱ = গিয়ক শব্দের নিচে বসলে ক হয় যেমন,

                      먹= মক অর্থ খাওয়া।

• ㄴ = নিয়ন সব খানে ন হয় যেমন, 

                   눈 = নুন অর্থ চোখ।

• ㄷ= দিয়ত শব্দের শুরুতে থ হয় যেমন,

                    다리= থারি অর্থ পা।

• ㄷ= দিয়ত শব্দের মাঝে ও শেষে দ হয় যেমন,

                    포도 = ফোদো অর্থ আঙ্গুর

• ㄷ= দিয়ত শব্দের নিচে বসলে তো যেমন, 

                 받 = ফাত  অর্থ পাওয়া।

• ㄹ= রিয়ল শব্দের শুরু, মাঝে ও শেষে র হয় যেমন

                 라면 = রামিয়ন অর্থ নুডুলস।

• ㄹ= রিয়ল শব্দের নিচে বসলে ল হয় যেমন, 

                    물 = মুল অর্থ পানি।

• ㅁ= মিয়ম সব খানে ম হয় যেমন, 

                아침 =আছিম অর্থ সকাল।

• ㅂ=বিয়প শব্দের শুরুতে ফ হয় যেমন, 

                   밤 = ফাম অর্থ রাত

• ㅂ=বিয়প শব্দের মাঝে ও শেষে ব হয় যেমন, 

                  할아버지 = হারাবজি অর্থ দাদা।

• ㅂ=বিয়প শব্দের নিচে বসলে প হয় যেমন, 

                 밥 = ফাপ ভাত।

•ㅅ= সিয়ত শব্দের শুরু, মাঝে ও শেষে স হয় যেমন

                  식당 = সিকদাং অর্থ রেস্টুরেন্টে।

• ㅅ= সিয়ত শব্দের নিচে বসলে ত হয় যেমন, 

                   칫솔 = ছিতসোল অর্থ টুথব্রাশ।

• ㅇ= ইয়ং স্বরবর্ণের আগে বসলে ㅇ= ইয়ং এর

                 উচ্চারণ হয় না যেমন, 여권 = ইওগুঅন

                 অর্থ পাসপোর্ট।

• ㅇ= ইয়ং শব্দের নিচে বসলে ং হয় যেমন, 

              화장품 =হোয়াজাংফুম অর্থ কসমেটিকস।

• ㅈ= জিয়ত শব্দের শুরুতে থাকলে ছ যেমন, 

                      집= ছিপ অর্থ বাড়ি।

• ㅈ= জিয়ত শব্দের মাঝে ও শেষে জ হয় যেমন, 

                       어제 = অজে অর্থ গতকাল 

• ㅈ= জিয়ত শব্দের নিচে থাকলে ত হয় যেমন, 

                     낮 = নাত অর্থ দিন।

• ㅊ= ছিয়ত শব্দের শুরু,মাঝে ও শেষে ছ হয় যেমন

                   친구 = ছিনগু অর্থ বন্ধু।

• ㅊ= ছিয়ত শব্দের নিচে থাকলে ত হয় যেমন,

                    꽃 = কোত অর্থ ফুল। 

• ㅋ= খিয়ক শব্দের শুরু,মাঝে ও শেষে খ হয় যেমন

                    카드 = খাদো অর্থ কার্ড

• ㅋ= খিয়ক শব্দের নিচে থাকলে ক হয় যেমন,

                     앜 = আক অর্থ ঠিক আছে 

• ㅌ= থিয়ত শব্দের শুরু,মাঝে ও শেষে থ হয় যেমন

                 태권도= থ্যাগোয়ানদো অর্থ মার্শালআর্ট 

• ㅌ= থিয়ত শব্দের নিচে থাকলে ত হয় যেমন, 

                    같 = খাত অর্থ একই

• ㅍ= ফিয়প শব্দের শুরু,মাঝেও শেষে ফ হয় যেমন

                    팔 = ফাল অর্থ আট

• ㅍ= ফিয়প শব্দের নিচে থাকলে প হয় যেমন, 

                     앞=আপ অর্থ সামনে।

• ㅎ= হিয়ত শব্দের শুরু,মাঝে ও শেষে হ হয় যেমন

                     할머니 = হালমনি অর্থ দাদী।


**বাচ্চিম:-

# এক কথায়, একটি শব্দের নিচে আরেকটি শব্দ বসলে নিচের টাকে বাচ্ছিম বলে যেমন, 

밥 অর্থ ভাত,먹 অর্থ খাওয়া এখানে বাচ্চিম হল ㅂ,ㄱ

# বাচ্চিমের উচ্চারণ;- 

• ㄱ,ㅋ,ㄲ = ক

• ㄴ = ন

• ㄷ,ㅌ,ㅆ,ㅅ,ㅈ,ㅊ,ㅎ = ত

• ㄹ = ল

• ㅇ = ং

• ㅁ = ম

• ㅂ,ㅍ = প

# বাচ্চিমের মধ্যে ব্যঞ্জনবর্ণ দুটি লেখার দ্বি-স্তর বাচ্চিম আছে যেমন, 

값 (갑), 넋 (넉), 닭[닥], 몫[목], 넓다[널따], 읽다[익따], 많다[만타].

# বাচ্চিমের সামনে যদি স্বরবর্ণ থাকে তাহলে বাচ্চিমের উচ্চারণ হয় না যেমন, 할아버지 উচ্চারণ হবে হারাবজি।


বিশেষ দ্রষ্টব্য :- আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন।

#কোরিয়ান ভাষায় বেসিক ক্লাস

সরকারিভাবে কোরিয়াতে যাওয়ার সুযোগ

কোরিয়ান ভাষার ফ্রি কোর্স

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.