Type Here to Get Search Results !

সংস্কৃতি ক্লাস ২ কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি

 কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি




বিসমিল্লাহির রাহমানির রাহিম 
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ৭ম অধ্যয়ের ৩৬ পৃষ্ঠার  মুনহোয়া বা সংস্কৃতি নিয়ে আলোচনা করব।এই অধ্যয় কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি নিয়ে বলা হয়েছে। তারপর বলা হয়েছে কোরিয়ানদের বাসায় কিভাবে প্রবেশ করতে হয়।কিভাবে কোরিয়ানদের রেস্টুরেন্টে প্রবেশ করতে হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই ভালো ভাবে পড়বেন।পরিক্ষার জন্য আজকের সংস্কৃতিটি খুবই গুরুত্বপূর্ণ। আর একটি কথা এই বিষয়ের আমি একজন সাধারণ ছাত্র তাই আামার লেখার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 

বইয়ের ৭ অধ্যয় ৩৬ পৃষ্ঠা

ছবির আলোচনা লিংক :-   


সবাই অডিও রেকর্ডটি ভালোভাবে এবং শুনবেন।বুঝার চেষ্টা করবেন রেকর্ডে কি বলতাছে।তারপরও আপনাদের বুঝার সুবিধার জন্য আমি একটু আলোচনা করতাছি। 

কোরিয়ারা জীবনযাপনের জন্য বিভিন্ন নিয়ম রীতি কঠোর ভাবে পালন করে।বিশেস করে কোরিয়ানরা মেঝেতে বসার সংস্কৃতিটি খুবই গুরুত্বপূর্ণ ভাবে পালন করে। তারা বাড়ির ভেতরে প্রবেশ করার আগে জুতা খুলে প্রবেশ করে। তারপর মেঝেতে বসে বিভিন্ন রকম খাবার রানা করে খায়।এবং কোরিয়ানদের জুতা খুলে ভিতরে গিয়ে খাবার খাওয়ার রেস্টুরেন্টে ও আছে।

তারপর ছবির নিচে আছে

생활필수품(세면도구) জীবন যাপনে অপরিহার্য পন্য


린스 (রিনসো) - কন্ডিশনার

샴푸 (সিয়ামফু) - শ্যাম্পু

비누 (ফিনু) - সাবান

칫솔  (ছিতসোল) - টুথব্রাশ

치약 (ছিইয়াক) - টুথপেষ্ট

수건 (সুগন) - তোয়ালে

면도기 (মিইয়নদোগি) - রেজর

휴지 (হিউজি) - টয়লেট পেপার

컵 (খপ) - কাপ



আজকে এই পর্যন্ত আশাকরি আপনারা সবাই ভাল ভাবে বুঝেছেন। বেশি বেশি করে শব্দার্থ মুখস্থ করবেন।

আর বুঝে পড়ার চেষ্টা করবেন। পরিশেষে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন।




#কোরিয়ান ভাষা শিক্ষা

#অনলাইনে কোরিয়ান ভাষার কোর্স

#কোরিয়ান ভাষার বর্ণ পরিচয় 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.