সম্মানিত ভাষা এবং নিচু ভাষা ৯ অধ্যায় ৫৬ পৃষ্ঠা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, ল্যার্ণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে বইয়ের ৯ অধ্যায় ৫৬ নং পৃষ্ঠা থেকে আলোচনা করব। আজকের সংস্কৃতি ক্লাসের মূল টপিক হল সম্মানিত ভাষা এবং নিচু ভাষার সম্পর্কে। কোরিয়ান লোকেরা ভদ্রতাকে অনেক মূল্যায়ন করে বা সম্মান দেয়। তাই আপনি কোরিয়ান লোকদের সাথে কিভাবে কথা বলবেন সেটা অবশ্যই আগে থেকে জানা উচিত। বয়স্ক ব্যক্তিদের সাথে এবং ছোটদের সাথে কিভাবে কথা বলবেন বা কোন ভাষায় কথা বলবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে ক্লাসটি কোরিয়ান ভাষা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সবাই মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবেন।
আজকের সংস্কৃতি ক্লাসের সারসংক্ষেপ বাংলায়
শুরুতে লেখা আছে সম্মানিত ভাষা এবং নিচু ভাষা। তারপরে ছবির নিচে আছে,
কোরিয়ান ভাষার উঁচু ভাষা বা সম্মানিত ভাষা এবং নিচু ভাষা আছে। সাধারণত নিজের চেয়ে বয়স বেশি লোকদের সাথে উঁচু ভাষায় বা সম্মানিত ভাষায় কথা বলতে হয় এবং নিজের চেয়ে বয়স কম লোকদের সাথে নিচু ভাষায় কথা বলতে হয়। তবে নিজের চেয়ে বয়সে নবীন হলেও বা কম হলেও প্রথম সাক্ষাতের লোক বা সাধারণত কাছের না এমন লোকদের সাথে উঁচু ভাষায় বা সম্মানিত ভাষায় কথা বলতে হয় ।অপরদিকে নিজের চেয়ে বয়সের বেশি হলেও খুব কাছের লোকদের সাথে নিচু ভাষার কথা বললেও সমস্যা নাই।
পরিশেষে
আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেছেন। এবং আলোচনা ফাইলটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ।আর শব্দার্থ বেশি বেশি মুখস্থ করবেন। কোরিয়ান ভাষা পরীক্ষার পাশ করার একমাত্র উপায় হল বইয়ের শব্দার্থ মুখস্ত করা ।তাহলে আপনি যেকোনো প্রশ্ন অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য:-আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন এবং আজকের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না।


