কাজে যোগদান করার সময়ে চলুন মেনে চলি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,Learn Korean Language এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে সংস্কৃতি ক্লাস নিয়ে হাজির হলাম।আজকের ক্লাসটি বইয়ের ৮ অধ্যায় ৪৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। আজকের সংস্কৃতি ক্লাসের মূল টপিক হলো কাজে যোগদান এবং কাজ থেকে ছুটির সময় মেনে চলা সম্পর্কে। কোরিয়ার ভাষা পরিক্ষার জন্য আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ কোরিয়ান লোকেরা সময়কে অনেক মূল্যায়ন করে। তারা কাজকে সঠিক সময় করতে বেশি পছন্দ করে। তাই আপনাকে জানতে হবে কোন সময় কাজে যোগদান করতে হবে এবং কোন সময় কাজে ছেড়ে দিতে হবে। এজন্য আজকে ক্লাসটি ভালোভাবে মনে রাখতে হবে এবং মুখস্ত করতে হবে আর অবশ্যই আলোচনা টি সুন্দরভাবে শুনতে হবে মনোযোগ দিয়ে।
বন্ধুরা আশা করি সবাই ভালোভাবে আলোচনা ফাইলটি শুনেছেন এবং ওই অনুযায়ী পড়াশোনা করবেন শব্দার্থ মুখস্ত করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকের সংস্কৃতি ক্লাসটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি।
৮ অধ্যয় ৪৬ পৃষ্ঠার শুরুতে লেখা আছে কাজে যোগদান করার সময় চলুন মেনে চলে।
কাজে যোগদান করার সময়
কোরিয়ানরা কাজে যোগদান করার সময় কিছু নিয়ম মেনে চলে যেমন, কাজে যোগদান করার সময়ের ১০ মিনিট আগে কর্মস্থলে পৌঁছাতে হবে। কাজে যোগদান করার সময় যদি ৯টা বাজে হয় তাহলে ৮:৫০ মিনিটের দিকে কর্মস্থলে পৌঁছাতে হবে এবং কাজ করার প্রস্তুতি নিতে হবে।
দুপুরের খাবার সময় এবং কাজ ছাড়ার সময়
অধিকাংশ কোম্পানির কর্মচারীদের নয়টা বাজে কাজ শুরু হয়। দুপুরের খাবার সাধারণত ১২টা থেকে ১টার মধ্যে খায়। কাজ ছাড়ার সময় অথবা ছুটির সময় বেশিরভাগ ৬টা বাজে হয় তবে রাতে কাজ করার ক্ষেত্রেও আছে। সবাই আজকের সংস্কৃতি ক্লাস টির ভালোভাবে অধ্যায়ন করবেন এবং আলোচনা ফাইলটি মনোযোগ সহকারে শুনবেন আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন
বিশেষ দ্রষ্টব্য:-
আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন এবং আজকের সংস্কৃতি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।


