সংস্কৃতি ক্লাস ১ সালামের শিষ্টাচার (৬ অধ্যয় ২৬ পৃষ্ঠা)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব,সেটা হলো বইয়ের ৬ অধ্যয় ২৬ পৃষ্ঠা থেকে সালাম বা অভিবাদনের শিষ্টাচার সম্পর্কে।
প্রিয় লিসেনারস আজকের ক্লাসটি কোরিয়ান ভাষা পরিক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারন আপনি যখন কোরিয়াতে যেয়ে একটি চাকরি করবেন তখন আপনি আপনার বসের সাথে, সহকর্মীর সাথে, আপনার নিচের পোস্টের লোকজনের সাথে কিভাবে কথা বলবেন এগুলো নিয়ে এই অধ্যয় উল্লেখ করা আছে।ছবির আলোচনা লিংকে এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে।আপনারা সবাই আলোচনার রেকর্ডটি ভালোভাবে শুনবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই অধ্যয় নিয়ে।তারপরেও আপনাদের বুঝার সুবিধার্তে আমি একটু আলোচনা করতাছি।
** উপরের ছবির প্রথম পিকচার দ্বারা বোঝানো হয়েছে, নিজের চেয়ে বয়স বেশী অথবা পদবিতে উঁচু (উচ্চ পদস্থ ) লোকের সাথে সালাম করার সময় ৪৫° বাঁকা হয়ে সালাম করতে হবে।
যেমন,
**দ্বিতীয় পিকচার দ্বারা বোঝানো হয়েছে, প্রথম সাক্ষাতের লোকের সাথে অভিবাদন / সালাম করার সময় ৩০° বাঁকা হয়ে সালাম করতে হবে। যেমন,
**তৃতীয় পিকচার দ্বারা বোঝানো হয়েছে,কর্মস্থলের সহকর্মী বা জানাশুনা লোকের সাথে অভিবাদন করার সময় ১৫° বাঁকা হয়ে সালাম করতে হবে। যেমন,






